সময় কলকাতা ডেস্ক:- শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে ঘটল এক নজিরবিহীন ঘটনা। মেয়র পরিষদ তথা এমএমআইসি দিলীপ বর্মণকে সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সূত্রের খবর, একটি পুরনো ভবন ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ। আর সেই প্রশ্নের জবাবে চেয়ারপার্সন ও ডেপুটি মেয়রের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে তীব্র বচসায় পরিণত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলর তাঁকে বেড়িয়ে যেতে বলেন।

এদিকে দিলীপ বর্মণের অভিযোগ, জবাব চাওয়ার কারণেই তাঁকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহর রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। পুরনিগমের অন্দরেই কি মতবিরোধ প্রকট হয়ে উঠছে? নাকি দলের মধ্যেই বাড়ছে ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্ব? এখন এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
তবে, পুরনিগমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, দলীয় স্তরে ঘটনাটিকে কেন্দ্র করে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি