সময় কলকাতা ডেস্ক:- সরকারি জমি জবর দখল করে বেআইনিভাবে চলছে ইট-বালির ব্যবসা। এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের। নদিয়ার শান্তিপুর ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , রাস্তার দু’পাশে দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ইট ও বালি ফেলে ব্যবসা চালানো হচ্ছে। এবং এই কাজ পঞ্চায়েতের প্রশ্রয়েই চলছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। অন্যদিকে,টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত।
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল জানিয়েছেন, কেউ এখনও তাঁর কাছে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি সম্পূর্ণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।


More Stories
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি