সময় কলকাতা ডেস্ক:- ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থ্যাত্ স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধেই সুর চড়িয়েছে বিরোধীরা। সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। বিরোধী ইন্ডিয়া জোটের এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহণ করল ইন্ডিয়া জোটের নেতারাও। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধির উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে।
বুধবারই সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হল সাইলেন্ট ইনভিসিবল রিগিং। তিনি কার্যত হুঙ্কার দিয়ে বলেন, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বাংলা তা হতে দেবে না, আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অভিষেক।
সেই অভিযোগের ভিত্তিতেই এবার সরব হচ্ছে গোটা ইন্ডিয়া জোট। প্রতিবাদে কমিশন ঘেরাও-এর জন্য পোস্টার তৈরি করে ফেলল তৃণমূল। তৈরি হয়েছে পোস্টার, যেখানে বড় করে লেখা রয়েছে সাইলেন্ট ইনভিসিবল রিগগিং-এর বিরুদ্ধে আন্দোলন — এর নিচে তৃণমূলের লোগো থাকলেও, পাশাপাশি লেখা রয়েছে ইন্ডিয়া আলায়েন্স, অর্থাৎ বোঝানো হয়েছে, এটি যৌথ কর্মসূচি।
তাদের দাবি, ইন্ডিয়া জোটের অন্যদলগুলিও এই পোস্টার ব্যবহার করবে। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার, দিল্লিতে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন বিরোধী সাংসদরা। কমিশনের ‘এসআইআর’ প্রক্রিয়ার বিরোধিতা করেই এই আন্দোলনের সিদ্ধান্ত।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল