Home » শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ায় দুর্ভোগ, গ্রেফতার ১৪ ভারতীয় জেলে

শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ায় দুর্ভোগ, গ্রেফতার ১৪ ভারতীয় জেলে

সময় কলকাতা ডেস্ক:- বুধবার ভোরে শ্রীলঙ্কার নৌবাহিনী দুটি ভারতীয় মাছ ধরার নৌকা আটক করে। একটি যান্ত্রিক ও অন্যটি দেশীয় নৌকা থেকে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়। অভিযোগ, তারা আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাম্বান মাছ ধরার বন্দর থেকে রওনা হয় একটি যান্ত্রিক নৌকা, যেখানে পাম্বান ও রামেশ্বরম এলাকার ১০ জন জেলে ছিলেন। মাছ ধরার সময় তারা ভুলবশত শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়লে, শ্রীলঙ্কার নৌবাহিনী টহল দিয়ে তাদের ধরে ফেলে এবং পুথালাম বন্দরে নিয়ে যায়। একইদিন, থিরুপালাইকুডি বন্দর থেকে রওনা হওয়া একটি দেশীয় নৌকায় থাকা ৪ জন জেলেকে কাচাথিভু দ্বীপের কাছে আটক করা হয়। তাদের নিয়ে যাওয়া হয়েছে কাঙ্কেসান্তুরাই বন্দরে।

মৎস্য বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জেলেদের বিষয়ে বিস্তারিত তথ্য শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। এদিকে, দুই মৎস্যজীবী সমিতি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের কাছে জেলেদের দ্রুত মুক্তি ও নৌকা ফেরতের দাবি জানিয়েছে।

About Post Author