Home » রাস্তায় ভ্যানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ! সাতসকালে চাঞ্চল্য বউবাজারে

রাস্তায় ভ্যানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ! সাতসকালে চাঞ্চল্য বউবাজারে

সময় কলকাতা ডেস্ক:- সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায়। চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে প্রকাশ্য রাস্তায় একটি ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। যা দেখা মাত্রই স্থানীয়দের মধ্যে শোরগোল পরে যায়। এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী।

সূত্রের খবর, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে, পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

কিন্তু ঠিক কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, স্থানীয়রা প্রথমে মনে করেছিল, ভ্যানের উপর শুয়ে রয়েছেন ওই মৃত ব্যাক্তি। কিন্তু অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যায়। এরপরই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

About Post Author