সময় কলকাতা ডেস্ক:- কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়িতে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবারই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার এই ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে, ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৭ জন।
এদিকে মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপারের সাথে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।
এরপর শুভেন্দুর কনভয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ। এরপর সেই কনভয় পৌঁছয় বিজেপির জেলা কার্যালয়ে। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের