সময় কলকাতা ডেস্ক:- সোমবার নাগরিক মঞ্চের উদ্যোগে এসআইআর বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন নির্বাচন কমিশনে এসআইআর বিরোধী ডেপুটেশন উদ্যোগ নেওয়া হয় নাগরিক মঞ্চের তরফে। পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমিশনে স্মারকলিপি জমা দেন।
নাগরিক মঞ্চের অভিযোগ, ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার নামে ভোটার তালিকা থেকে গরিব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও বাইরে কাজ করা শ্রমিকদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকা সত্ত্বেও জন্ম সনদ, জমির দলিল, শিক্ষাগত নথি সহ ১১টি নথি দাবি করা হচ্ছে—যা গরিব মানুষের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব।
তাঁরা জানান, বিহারে ইতিমধ্যেই ৬৫ লক্ষ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, অথচ মৃত ও ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর। এবার পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া চালুর আশঙ্কা।
নাগরিক মঞ্চের মতে, দেশের আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে বিএলও-দের হাতে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
সংগঠনের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর ধরপাকড় ও নির্যাতন চলছে, এমনকি আদালতের নির্দেশ ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। ‘বাংলাভাষী মানেই বাংলাদেশি’, এই বিভাজনমূলক ধারণা রুখতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি