Home » এসআইআর নিয়ে সরব বিরোধীরা, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও ইন্ডিয়া জোটের!

এসআইআর নিয়ে সরব বিরোধীরা, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও ইন্ডিয়া জোটের!

সময় কলকাতা ডেস্ক:- ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিস্তর অভিযোগ বিরোধী দলগুলির। সেই নিয়েই সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি বিরোধী সাংসদদের।

এসআইআর নিয়ে আপত্তি ও একাধিক রাজ্যে ভোট-চুরির যে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, সেই বিষয়ে আলোচনা হতে পারে এদিন বলে সূত্রের খবর।

এসআইআর নিয়ে প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। ইন্ডিয়া জোটের বাকি সাংসদরাও সেই প্রস্তাবে রাজি হয়। ঠিক করা হয়, আজ, সোমবার ১১ অগস্ট নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচির।

সেই মতো, এদিন সকাল ১১টায় সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। এরপর সকাল সাড়ে ১১টায় সংসদের মকরদ্বারের সামনে জমা হয় ইন্ডিয়া জোটের ২০০ সাংসদ। সকলে মিলে মিছিল করে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত যান। যদিও, রবিবারই দিল্লি পুলিশ জানিয়েছিল, তারা এই মিছিলে অনুমতি দেয়নি। ফলে বিরোধী সাংসদরা সোমবার নির্বাচন কমিশন দফতর পৌঁছতেই সেখানে গিয়ে দিল্লি পুলিশি বাধার মুখে পড়েন। সেখানেই বিক্ষেভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা।

এসআইআরের বিরোধিতায় শান দেওয়া হচ্ছে মাতৃভাষাতেও। বিরোধী সাংসদরা বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড নিয়ে যাবেন। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, মারাঠি, মালয়ালম ভাষায় প্ল্যাকার্ড দেখা যাবে ইন্ডিয়া জোটের এই কর্মসূচিতে।

About Post Author