সময় কলকাতা ডেস্ক:- ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের। তামিলনাড়ুতে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি ধূপগুড়ির বাসিন্দা মমতা হরিজনের।
সূত্রের খবর, মমতা পাঁচ মাস আগে, স্বামী জয়ন্ত রবিদাসের সাথে ভিনরাজ্যে পাড়ি দেন। জয়ন্ত আগে থেকেই তামিলনাড়ুর এক কাপড় কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সংসারের চাপে স্ত্রীও যোগ দেন একই কাজে।
মমতা হরিজনের পরিবার সূত্রে খবর, কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মমতা। এখনও মৃতদেহ গ্রামে পৌঁছায়নি। কিন্তু মৃত্যুসংবাদ পৌঁছাতেই, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এই ঘটনার জেরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


More Stories
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ