Home » সময় কলকাতা-র খবরের জের! ২৪ ঘন্টা পেরোতেই জলপাইগুড়িতে শুরু রাস্তা সংস্কারের কাজ

সময় কলকাতা-র খবরের জের! ২৪ ঘন্টা পেরোতেই জলপাইগুড়িতে শুরু রাস্তা সংস্কারের কাজ

সময় কলকাতা ডেস্ক:- সময় কলকাতা-র খবরের জের। খবরের ২৪ ঘন্টা পেরোতেই শুরু রাস্তা সংস্কারের কাজ। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারী ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি শাসিত পঞ্চায়েত এলাকায় রাস্তার বেহাল অবস্থা প্রকাশ্যে আসে। রাস্তার বেহাল দশার কারণে এগোতে পারেনি অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে প্রসববেদনাগ্রস্ত মহিলাকে পায়ে হেঁটে নিয়ে হাসপাতালে পৌঁছন রোগীর পরিজনরা।

একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে সেই সমস্যার কথা তুলে ধরেছিল সময় কলকাতা। আর তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায় রাস্তা সংস্কারের কাজ। বিজেপি পঞ্চায়েত সদস্য নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন বলে খবর।

প্রসঙ্গত, এলাকার বাসিন্দাদের ক্ষোভ, রাস্তা সংস্কার নিয়ে দুই গ্রাম পঞ্চায়েতের টালবাহানায় বছরের পর বছর অবহেলিত এই পথ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

About Post Author