সময় কলকাতা ডেস্ক:- এবারে ১৫ আগস্টে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে, এক বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন। স্বাধীনতা দিবসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে, রাস্তা বন্ধ ও যান চলাচলের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ঐদিন রেড রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায়, পণ্যবাহী গাড়ি চলাচল ও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, প্রয়োজনে যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
রেড রোড এবং এর আশেপাশের এলাকায় ছয়টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যেখান থেকে উন্নত স্নাইপার রাইফেল দিয়ে সজ্জিত পুলিশ সদস্যরা পুরো এলাকায় নজর রাখবে। নিরাপত্তা আরও জোরদার করতে বালির ব্যাগ দ্বারা নির্মিত বাঙ্কারও স্থাপন করা হয়েছে।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা