সময় কলকাতা ডেস্ক:- রাত দখলের এক বছর৷ ফের পথে নামল নাগরিক সমাজ৷ যোগ দিলেন আরজি করে আরও একটা ১৪ অগস্ট। ফের একটা রাত দখল ! সেই কর্মসূচিতে যোগ দিতে এসে বিস্ফোরক দাবি করলেন আরজি করে নির্যাতিতা ছাত্রীর বাবা।
তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনও পাইনি আমরা। সেই স্বাধীনতা কুক্ষিগত করে রেখেছে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক লোক। যাঁরা প্রশাসনে থেকে তা ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এটা খুবই দুর্ভাগ্যের।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিহত চিকিৎসক তরুণীর বাবা রাত দখলের মতো কর্মসূচিতে সাধারণ মানুষকে আরও বেশি করে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে বৃহস্পতিবার রাতে জেলায় জেলায় ডাক দেওয়া হয়েছিল রাত দখল কর্মসূচির। এর থেকে বাদ যায়নি আরজি করে নির্যাতিতার এলাকাও।
সোদপুরে তাঁর বাড়ির সামনে এদিন নাগরিক সমাজের তরফে আয়োজিত হয়েছে রাত দখল। প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান৷ তুলি হাতে রাস্তার ক্যানভাসে প্রতিবাদ মনে করিয়ে দিয়েছে এক বছর আগে ১৪ অগস্টের রাত দখল। যেখানে প্রতিবাদের স্বর এক হয়ে গিয়েছিল। বাড়ির সামনে নাগরিক সমাজের সেই রাত দখল কর্মসূচিতে এদিন সামিল হন আরজি করে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা-মা।
তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে রয়েছে সাধারণ মানুষ। সেই স্বাধীনতা কুক্ষিগত করে রেখেছে কিছু রাজনৈতিক লোক। যা অত্যন্ত দুর্ভাগ্যের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি