Home » স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির

সময় কলকাতা ডেস্ক:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে আত্মনির্ভর ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তাঁর কথায় উঠে এল অপারেশন সিঁদুর প্রসঙ্গও। যাকে সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই বলে বর্ণনা করলেন তিনি। সেই সাথেই রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত অর্থনীতির দেশ হয়ে উঠবে।

তিনি বলেন, সুশাসনের ফলে দারিদ্রসীমার বাইরে এসেছেন সমাজের বড় অংশের মানুষ। গরিবদের জন্য এবং যাঁরা দারিদ্রসীমার বাইরে এলেও এখনও বিপদগ্রস্ত হয়ে রয়েছে, তাঁদের জন্য জনকল্যাণমুখী নানা প্রকল্প চালাচ্ছে সরকার। যাতে তাঁরা ফের সীমার নিচে না চলে যান।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সন্ধ্যা সাতটা থেকে আকাশবাণীর সবক’টি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হয়। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই সম্প্রচারিত হয়েছে এই ভাষণ। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা গেছে।

About Post Author