সময় কলকাতা ডেস্ক:- শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ‘ভারতরত্ন’ অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যু বার্ষিকী। দিল্লিতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ছিলেন রেখা গুপ্তা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী এক্স পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আত্মনির্ভরশীল ভারতের প্রথম অভিভাবক বলে উল্লেখ করেন।
মোদি বলেন, দেশের অগ্রগতি, প্রগতিতে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিজেপি নেতা, তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ীকে ২০১৫ সালে মোদি সরকার ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে। বিজেপির প্রথমসারির এই নেতা সব দলের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। সবচেয়ে কম সময়, মাত্র তেরো দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডধারী বাজপেয়ী তিন দফায় প্রধানমন্ত্রী হন। ১৯৯৯ থেকে ২০০৪ পর্ষন্ত টানা নানা টানাপোড়েনের মধ্যে পাঁচ বছর সরকার চালিয়েছেন। ৯৩ বছর বয়সে প্রয়াত বাজপেয়ীর জন্মদিন ১৫ অগস্ট সুশাসন দিবস হিসাবে পালন করে ভারত সরকার।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!