সময় কলকাতা ডেস্ক:- এলাকা দখল ঘিরে তুমুল বচসা। তৃণমূল মারল তৃণমূলকেই। রবিবার তপসিয়া সাক্ষী থাকল এক ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্বের। বোমাবাজিতে ধোঁয়ায় ঢাকল এলাকা। ছোড়া হল পাথর, দাবি স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ঘিরেই বচসা বেঁধে ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এরপরেই রেললাইন থেকে পাথর তুলে এনে শুরু হয় ছোড়াছুড়ি। হয় বোমাবাজির মতো ঘটনাও। সংঘর্ষে নিমিষে উত্তাল হয় এলাকা। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ।
জানা গিয়েছে, এই উত্তেজনার জেরে দু’জন আহত হয়েছেন। ইতিমধ্যে তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বোমাবাজি হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। তবে পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে এলাকায় বোমাও পড়েছে কিনা তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ২৫ জন সন্দেহভাজনকে।


More Stories
সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ
হাবড়ার মহিলার ঝুলি থেকে উদ্ধার হাফডজন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়