Home » এবিভিপি পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান, আটক এবিভিপি কর্মী

এবিভিপি পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান, আটক এবিভিপি কর্মী

সময় কলকাতা ডেস্ক:- উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের প্রায় তিন মাস কেটে গেলেও এখনও রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই অভিযোগে সোমবার বিকাশ ভবন অভিযান চালায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের কাছে জমায়েত হয়ে তারা বিকাশ ভবনের সামনে মিছিল করে পৌঁছয়।

সেখানে দাঁড়িয়ে এবিভিপি কর্মীরা কলেজ ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন।

তাদের অভিযোগ, ভর্তি বিলম্বে রাজ্যের হাজারো ছাত্র-ছাত্রী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। পুলিশ শুরুতে তাদের আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি বাধে।

পরে বহু এবিভিপি কর্মীকে পুলিশ আটক করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এবিভিপি নেতৃত্বের দাবি, “সরকার ইচ্ছে করেই ভর্তি প্রক্রিয়া বিলম্ব করছে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে প্রশাসন।”

এদিকে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই আটক করা হয়েছে আন্দোলনকারীদের।

About Post Author