Home » চায়ের দোকানে ঢুকে গেল সবজির গাড়ি, ভাঙল বিদ্যুতের পোস্ট, গুরুতর জখম বেশ কয়েকজন

চায়ের দোকানে ঢুকে গেল সবজির গাড়ি, ভাঙল বিদ্যুতের পোস্ট, গুরুতর জখম বেশ কয়েকজন

সময় কলকাতা ডেস্ক:- ফের বড়োসড়ো দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল সবজির গাড়ি। ভাঙল বিদ্যুতের পোস্ট। ফলে বেশ কয়েকজন গুরুতর জখম। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পরে যায় এলাকায়। দেখা যায় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম যশোর রোডের পাশে একটি চায়ের দোকানে একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। বারবার একই জায়গায় দুর্ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন।

এই একই জায়গায় গত একুশে জুলাইয়ের ভোরে বাইক ও মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক আরোহীর। তারপর ফের একই জায়গাতেই দুর্ঘটনা। চায়ের দোকানে ঢুকল গাড়ি। আহত হলেন বহু। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর আহতদের মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সবজি বোঝাই গাড়ির চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

About Post Author