সময় কলকাতা ডেস্ক:- ভোটার তালিকা প্রকাশ হতেই ফের বিতর্কের ঝড় সিউড়িতে। পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের নামই নেই সদ্য প্রকাশিত ভোটার তালিকায়। শুধু তিনিই নন, তাঁর বাবা নিমাইচন্দ্র মণ্ডল, মা ভাগ্যবতী মণ্ডল ও ভাই প্রজ্ঞাবত মণ্ডলের নামও তালিকা থেকে উধাও।
প্রসেনজিৎ-এর অভিযোগ, আগে তিনি ১৭ নম্বর ওয়ার্ডে থাকতেন। ২০১০ সালে পরিবার-সহ ১৯ নম্বরে বসবাস শুরু করেন। নিয়মিত ৩ নম্বর বুথে ভোট দিলেও এবারের তালিকায় তাঁর ও পরিবারের নাম খুঁজে পাওয়া যায়নি।
শুধু তাই নয়, আরও প্রায় ১৫-১৬ জনের নাম নেই সিউড়ি শহরের ভোটার তালিকায়। ফলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কাউন্সিলর। কিন্তু পরে দেখা যায় কম্পিউটার রেকর্ডেও নাম মিলছে না। ঘটনায় স্বভাবতই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জন্মসূত্রে এলাকার বাসিন্দার নাম বাদ পড়ায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছে শাসক শিবিরই। ভোটের আগে এই বিতর্ক যে জোর হাওয়া তুলবে, তা বলাই বাহুল্য।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?