সময় কলকাতা ডেস্ক:- স্ত্রীকে খুন করে তাঁর ফুসফুস নিয়ে গ্রামে ঘুরে বেড়াল স্বামী। হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে। শুক্রবার সকালে হাড়হিম ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে। মৃতের নাম দীপালি রায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই নিখোঁজ ওই মহিলার স্বামী রমেশ রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাঙকান্দি গ্রামের বাসিন্দা রমেশ রায়। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। ছেলে ভিনরাজ্যে কাজ করে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী দীপালিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন তিনি।
পড়শিরা জানিয়েছেন, রমেশ মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই তুমুল অশান্তি করতেন ঘরে। তবে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। শুক্রবার সকালে একটি ব্যাগে করে স্ত্রীর ফুসফুস নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় তাঁকে। আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছেন তাঁরা।


More Stories
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি