Home » অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল! শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর!

অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল! শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর!

সময় কলকাতা ডেস্ক:- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ওবিসি কোটার জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে ফলপ্রকাশ।

এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী। জটিলতা কাটিয়ে ফলপ্রকাশ হওয়ায়, খুশির আবহ রাজ্যের পড়ুয়া মহলে। জয়েন্ট উত্তীর্ণদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বছরের জয়েন্ট এন্ট্রান্স মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেছে ডন বসকো পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম‍্যজ‍্যোতি বিশ্বাস। তৃতীয় স্থান অধিকার করেছে ডিপিএস রুবি পার্কের দিসান্ত বসু।

জয়েন্ট এন্ট্রান্সে ফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে পড়ুয়াদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

About Post Author