সময় কলকাতা ডেস্ক:- রমরমিয়ে ভুয়ো আধার কার্ড তৈরির চক্র চলছিল উত্তরপ্রদেশে! সেই আধার কার্ড পৌঁছে যাচ্ছিল রোহিঙ্গা, বাংলাদেশি ও নেপালিদের হাতে। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। যোগীরাজ্যর এই চক্র অবশেষে পুলিশের জালে। দাবি, গ্রেফতার হয়েছে পুরো দলটাই। প্রশ্ন উঠছে, কীভাবে সক্রিয় হয়ে উঠেছিল এমন এক চক্র?
জানা গিয়েছে, ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে ওই চক্রকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী বিশেষ দল এটিএস। দলের পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ভুয়ো আধার কার্ডের পাশাপাশি আধার কার্ডের জন্য জরুরি ভুয়ো নথিও তৈরি করত দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা করেছে।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই নানা তথ্য হাতে আসছিল। অবশেষে শুক্রবার পুলিশের অভিযানে ধরা পড়েছে গোটা দলটি। জানা যাচ্ছে, চক্রটি উত্তরপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি-এনসিআর, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তরাখণ্ডেও সক্রিয় ছিল। প্রতি ভুয়ো আধার কার্ড পিছু চক্রটি ২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিত।
অভিযান চালিয়ে আধার কার্ড তৈরির নানারকম যন্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ভুয়ো সিলমোহর, আধার কার্ড ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
এবার প্রশ্ন হল, নির্বাচন কমিশন যখন এসআইআর নিয়ে গোটা দেশজুড়ে কড়াকড়ি করছে, তখন বিজেপিশাসিত রাজ্যেই এই বেহাল চিত্র ধরা পড়েছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বেআইনি কারবার।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?