সময় কলকাতা ডেস্ক:- মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র উত্তরাখণ্ড। শুক্রবার মধ্যরাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার থরালী এলাকায় এই ঘটনা ঘটে। কাদাস্রোতে ভেসে যায় দোকানঘর, বাড়ি, রাস্তা। এমনকী ভেসে যায় মহকুমাশাসকের বাসভবনও। জল এবং কাদাস্রোতের চাপে বহু বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের ভিতর অনেকে আটকে পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যেই, এক তরুণীর মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। এমনকী বহু মানুষ নিখোঁজও। যুদ্ধ কালীন তৎপরতা নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন বলেও জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা