Home » ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

সময় কলকাতা ডেস্ক:- ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শনিবার ভর দুপুরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আনন্দপুরের গুলশান কলোনীর একটি কারখানাতে। মুহূর্তেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। যে এলাকায় আগুন লাগে, সেটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।

কী ভাবে আগুন লাগল ওই কারখানায়? কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না? তা এখনও জানা যায়নি।

তবে রবার কারখানা হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল সেখানে। শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের।

About Post Author