সময় কলকাতা ডেস্ক:- মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে মারধর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় ঘটনা।
জানা গিয়েছে, শনিবার সকালবেলা বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। তিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। বাড়ি ফেরার সময় তিনি দেখেন রাস্তায় কিছু যুবক ও যুবতী মদ্যপান করছে। এরপর সকাল বেলা এলাকায় প্রকাশ্যে এভাবে মদ্যপান করতে দেখে তার প্রতিবাদ করেন নিরুপম পাল। অভিযোগ এরপরই ওই অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন মদ্যপ ওই যুবকেরা। এলাকার মানুষ ছুটে যেতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার।
এদিকে ওই শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে গোটা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা