সময় কলকাতা ডেস্ক:- ২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে আদালতে পিটিশন করেছিলেন পরাজিত প্রার্থী অভিজিৎ দাস। তার পাল্টা হলফনামা জমা পড়ার আগেই সোমবার দুপুরে কলকাতা হাই কোর্টে গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে প্রথমে সবাই চমকে যান। কিন্তু পরে কারণ জানা যায়।
তিনি নথিতে সই করার জন্য আদালতে যান বলে জানা যায়। সোমবার সকাল ১১টা নাগাদ হাই কোর্টের এফ গেটে পৌঁছয় অভিষেকের কনভয়। গাড়ি থেকে নেমে তিনি ওথ কমিশনারের অফিসে ঢুকে নথিতে সই করেন। তারপর বেরিয়ে যান। সেসময় তাঁকে ঘিরে ধরেন আইনজীবীরা। সেলফি তোলা, সই দেওয়ার আবেদন জানান। অভিষেকও হাসিমুখে সেই আবদার মেনে ছবি তোলেন। আসলে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট পেয়েছিলেন তিনি, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট।
তিনি অভিযোগ করেন, ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে। সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ, কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিস্ফোরক এই একই অভিযোগ তুলেছিলেন। তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন, ডায়মন্ডহারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে।
যদিও, উপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের সেই অভিযোগ নস্যাত্ করেছিল বাংলার শাসকদল তৃণমূল। তৃণমূলের তরফে একটু বক্তব্য দেখানো হয়। সেখানে দেখা যায়, ডায়মন্ড হারবারের বেশকিছু ভোটার বিজেপির সেই অভিযোগ খণ্ডন করেন।
এমনকী, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, অনুরাগ ঠাকুর অভিষেককে টার্গেট করছেনই হিংসার বশবর্তী হয়ে।
আসলে মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। তাদের দাবি, কৃত্রিম ভাবে ভোটার বৃদ্ধি করেই মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে জিতেছে বিজেপি।
ইতিমধ্যে অভিষেক দাবি করেছেন, চলতি লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করুক কমিশন। কারণ, ২০২৪ সালের ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, তা হলে সব সাংসদই সেই ভোটে জিতেছেন। তিনি নিজেও ইস্তফা দিতে রাজি বলে ঘোষণা করেছেন অভিষেক।
এসবের মাঝেই আলোচনায় এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। আর তা নিয়েই জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে। যদিও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পেনড্রাইভে তথ্য নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছন। বছর খানেক পেরিয়ে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ, অভিষেক সেই নির্দেশ কার্যকর করেননি। বিচারপতি তাঁকে জরিমানার হুঁশিয়ারি দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন, ২৮ আগস্টের মধ্যে নিজের বক্তব্য লিখিত আকারে জমা দিতে হবে। তা না হলে আদালত একপক্ষের বক্তব্যের ভিত্তিতেই শুনানি চলবে।
জানা গিয়েছে, সোমবার সেই কাজের জন্যই হাই কোর্টে যান ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যের নথিতে সই করেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?