Home » অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা, আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের তল্লাশি

অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা, আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের তল্লাশি

সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। তার শ্যামবাজারের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, আরজি কর দুর্নীতি মামলার তদন্তেই তাদের এই অভিযান।

উল্লেখ্য, গত বছর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শুরু হয়েছিল এই তদন্ত। তবে সিবিআইয়ের নজরে আসে আর্থিক দুর্নীতির মতো ঘটনাও।

প্রসঙ্গত, ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।

ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশীট গঠিত হয়েছে। সেই তালিকাতে নাম আছে ডেপুটি মেয়র অতীন ঘোষেরও।

প্রথম থেকেই আরজি কর মামলায় একাধিকবার কলকাতার ডেপুটি অতীন ঘোষের নাম উঠে এসেছে। সেই সূত্রেই এদিন দুপুরে তাঁর শ্যামবাজারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। আগেই অতীনকে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছিল জিজ্ঞাসাবাদের কথা।

সূত্রের খবর, সিবিআইয়ের দলে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। কিছু দিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিলেন যাঁরা, তাঁরাও এদিন উপস্থিত ছিলেন।

About Post Author