Home » অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি, তালিকায় সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের নাম

অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি, তালিকায় সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের নাম

সময় কলকাতা ডেস্ক:- সর্বোচ্চ আদালতের নির্দেশে অবশেষে ‘দাগি’ প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। শনিবার রাতে বহু টালবাহানার পর সেই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় প্রথমে মোট ১ হাজার ৮০৪ জন ‘দাগি’ প্রার্থীদের নাম প্রকাশ করে এসএসসি। পরবর্তীতে আরোও ২ জনের নাম প্রকাশ করা হয়। ফলে দাগি প্রার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১হাজার ৮০৬ জনে।
ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে সেই তালিকা।

তালিকা প্রকাশ করতেই দেখা যায় সেখানে নাম রয়েছে শাসক ঘনিষ্ঠ বহু প্রার্থীর নাম। তাদের মধ্যেই অন্যতম রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। তিনি চৌহাটি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। শনিবার রাতে এসএসসি অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতেই সেখানে নিজের নাম দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ।

তিনি বলেন, নিজের যোগ্যতায় স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছেন। কেন তাঁর নাম দাগি প্রার্থীদের তালিকায় রয়েছেন তা তাঁর কাছে পরিষ্কার নয় । তাই এসএসসির তালিকা নিয়ে নতুন করে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

About Post Author