Home » তিলোত্তমার মুকুটে ফের নয়া পালক। দেশের নিরাপদতম শহর কলকাতা

তিলোত্তমার মুকুটে ফের নয়া পালক। দেশের নিরাপদতম শহর কলকাতা

Kolkata, India, December 11,2016: Street dwellers keep warm burning fire on a cold foggy winter morning at Mallick ghat near Howrah bridge at the bank of river Ganges

গোটা দেশজুড়ে বেড়েছে অপরাধের পরিমাণ। প্রায় সবকটা মেট্রোপলিটন শহরই রয়েছে সেই তালিকায়। বেড়েছে মহিলা ও শিশুদের উপর অত্যাচার থেকে শুরু করে আরো নানান রকম অপরাধ। দেশের অধিকাংশ শহর গুলিতে এই যখন অপরাধের হার বেড়েছে, তখনই কলকাতা ব্যতিক্রম। দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। হ্যা আশ্চর্যের বিষয় হলেও কলকাতা সেই জায়গা নিয়েছে। এ নিয়ে পরপর চারবার শীর্ষ স্থান ধরে রাখল পশ্চিমবঙ্গের রাজধানী শহর।

জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো-র তথ্য অনুযায়ী ফের কলকাতার মাথায় এই শিরোপা। দেশের মোট ১৯টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩১৯২.৪ অপরাধ হয়েছে। দিল্লিতে সংখ্যাটি ২১০৫.৩। সুরাটে ১৩৭৭.১। কলকাতায় প্রতি লক্ষ জনবসতিতে অপরাধ হয়েছে ৮৩.৯। তাই সেরার সেরা কলকাতা। কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে লক্ষ মানুষের মধ্যে ৩৩২.৩ অপরাধের হিসাব রয়েছে। তৃতীয় স্থানে পুণে, লক্ষ জনবসতি ৩৩৭.১ অপরাধের রেকর্ড রয়েছে।

মুম্বইতে ৩৫৫.৪ অপরাধ হয়েছে। এই নিয়ে টানা চারবার নিরাপদতম শহরের তালিকায় কলকাতায়। ২০১৬ সালে তিলোত্তমায় অপরাধের সংখ্যা ১৫৯.৬, ২০২১ সালে ১০৩.৫, ২০২২ সালে ছিল ৮৬.৫। সদ্য প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩.৯। ২০১৬ সাল থেকেই কলকাতার অপরাধ প্রবণতা দ্রুত হারে কমছে। যখন প্রতি লাখে অপরাধের সংখ্যা ছিল ১৫৯.৬। মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে শহরে। ২০২৩ সালে কলকাতায় মহিলাঘটিত অপরাধ ঘটেছিল ১৭৪৬ টি। নারী নির্যাতনে প্রতি লাখে শহরের হার হল ২৫.৭। যা দেশের মধ্যে তৃতীয়। প্রথমে রয়েছে চেন্নাই – ১৭.৩ ও কোয়েম্বাতুর – ২২.৭। ২০২৩ সালে কলকাতায় প্রাপ্তবয়স্কদের ১০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০২২ ও ২০২১ সালে যা ছিল ১১। নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৭২।

১৯টি শহরের মধ্যে কলকাতা এক্ষেত্রে দশম স্থানে রয়েছে। নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল ৩৩টি। যদিও খুনের মতো অপরাধ বেড়েছে খানিকটা। এনসিআরবি-র রিপোর্ট বলছে, ২০২৩ সালে এই ধরনের ঘটনা শহরে ঘটেছে ৪৩টি। ২০২২ সালে সংখ্যাটি ছিল ৩৪। তার আগে ২০২১ সালে এই ধরনের অপরাধ হয়েছে ৪৫টি। অপরাধের নিরিখে গোটা বাংলা রয়েছে ৪৩৩ নম্বরে। তার আগে রয়েছে ঝাড়খণ্ড – ১৬১.১, নাগাল্যান্ড – ৮৪.৯, সিকিম – ১০৩.৯ এবং মেঘালয় – ১০৫.২। বাংলায় ১ হাজার ৬৮৬টি খুন এবং ২২৪ টি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। বারবারই বিরোধীরা দাবি করে কলকাতা-সহ গোটা বাংলায় ক্রমশ আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে তার একেবারে অন্য কথা বলছে কেন্দ্রীয় রিপোর্ট। আর এই অপরাধময় দেশে দিশা দেখাচ্ছে যেন শহর কলকাতা। যা স্বস্তি জোগাচ্ছে শহরবাসীকে।

About Post Author