Home » উপেক্ষিত করমর্দন থেকে পোকার উপদ্রপ, রান আউট , ভারত-পাকিস্তান ম্যাচে শুধুই বিতর্ক

উপেক্ষিত করমর্দন থেকে পোকার উপদ্রপ, রান আউট , ভারত-পাকিস্তান ম্যাচে শুধুই বিতর্ক

উপেক্ষিত করমর্দন থেকে পোকার উপদ্রপ, রান আউট  বিতর্ক থেকে আজাদ কাশ্মীর বলা ধারাভাষ্যকার। রবিবার মহিলা বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে একাধিক  বিতর্ক।

ম্যাচে টসের সময় করমর্দন করলেন না দুই অধিনায়ক। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা দুই দলের অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে হাত মেলালেন না। ফলে বিতর্ককে সঙ্গী করেই শুরু হল ম্যাচ।

ব্যাট করতে নেমে চতু্র্থ ওভারে দীপ্তি শর্মার থ্রো-য়ে পাকিস্তানের মুনিবা আলি। কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি। সাজঘর থেকে বাইরে বেরিয়ে বাউন্ডারি লাইনে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। শেষ পর্যন্ত সাজঘরে ফিরতেই হয় মুনিবাকে।

কলম্বোয় পোকার উপদ্রবে ১০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। ভারতের রান তখন ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪। ক্রিজে ছিলেন  জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা।দেখা গেল, মাস্ক পরে কলম্বোর স্টেডিয়ামে হাজির হলেন মাঠকর্মীরা।  পোকাদের তাড়াতে গোটা স্টেডিয়ামে স্প্রে পর্যন্ত করতে হল। তবে খেলা সাময়িকভাবে বন্ধের আগেও পোকার উপদ্রবে বেশ কয়েকবার সমস্যায় পড়তে দেখা যায় ক্রিকেটারদের।

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে কমেন্ট্রি করছিলেন সানা মির। ওই ম্যাচে খেলতে নামা পাক অলরাউন্ডার নাতালিয়া পারভেজ সম্পর্কে বলতে গিয়ে সানা বলেন, “নাতালিয়া আসলে আজাদ কাশ্মীরের বাসিন্দা। কিন্তু ক্রিকেটের জন্য তিনি লাহোরে চলে যান। ক্রিকেটজীবনের অনেকটাই লাহোরে কাটিয়েছেন তিনি।” তঁাকেও এই ম্যাচেও ধারাভাষ্যকারের ভূমিকায় রাখা হয়।

কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানে অধিনায়ক ফতিমা সানা। ওপেনিং জুটিতে শুরুটা ভাল করেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধনা। ৩৮ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মহিলা টিম ইন্ডিয়া। হারলিন ডিওল ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। রিচা ৩৫ রান করেন। মহিলাদের একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান তুলল ভারত। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২৪৮।

About Post Author