দুর্যোগে ক্ষতিগ্রস্ত মিরিক পরিদর্শন সেরে সুখিয়াপোখরিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের হাতে তুলে দেন বাড়ি মেরামতির টাকা। সমস্যা জেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে সপ্তাহখানেক আগে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে রাজ্য সরকার। প্রশাসনের প্রচেষ্টায় বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। তবে বাড়ি ভেঙে যাওয়ায় এখনও বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরে রয়েছেন বহু মানুষ।
অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত। দুর্গতদের সঙ্গে দেখা করতে গত রবিবার ফের উত্তরবঙ্গ গিয়েছেন মমতা। মঙ্গলবার সকালে মিরিকে যান তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সমস্যা জেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। মিরিক থেকে সুখিয়াপোখরি যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন বাড়ি মেরামতির টাকা।
রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে সেখানে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। মঙ্গলবার পৌঁছে গেলেন মিরিক এবং সুখিয়াপোখরিতে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন