বিধাননগর রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হল বলে রেল সূত্রে খবর। এই ট্রেনগুলি আর বিধাননগরে দাঁড়াবে না। বলা হচ্ছে যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের জন্যই গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও গঙ্গাসাগর এক্সপ্রেস আর থামবে না বিধাননগরে। আগামী সপ্তাহ থেকে এই পরিবর্তন আসতে চলেছে।
‘উল্টোডাঙা’ স্টেশনের ছবিটাকেই সামনে রাখা হয়েছে। রেলের সাফ কথা, এমনিতেই সারাদিন লাখ লাখ মানুষের পা পড়ে এই স্টেশনে। সেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় হয়। যাত্রীদেরও চলাচলে সমস্যা হয়।
ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বিধাননগর রোড স্টেশনে যাত্রীদের ওঠানামা আরও নিয়ন্ত্রিত হবে এবং ট্রেনগুলির গতি ও সময়নিষ্ঠা বজায় থাকবে। রেল কর্মকর্তারা জানান, “এই সিদ্ধান্তটি যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে অতিরিক্ত চাপ পড়লে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তাই স্টপেজ কমানো ছাড়া অন্য কার্যকর বিকল্প ছিল না।”
যে ট্রেনগুলি দাড়াবে না
(২৬.১০.২০২৫ থেকে), 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13150 আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13186 জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13153 শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13149 শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে),13185 শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী