Home » রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, ৫৩ আমলা বদলি

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, ৫৩ আমলা বদলি

রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ! রাজ্যের দশ জেলাশাসক-সহ ১৭ আমলাকে বদলি। নবান্ন থেকে জারি হল বিজ্ঞপ্তি। স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর।
সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঝটকায় রাজ্য প্রশাসনের ৫০ জনের বেশি আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। যা সাম্প্রতিককালে নজিরবিহীন বললে ভুল হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। বিভিন্ন সরকারি দফতরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক IAS শরদ কুমার দ্বিবেদীকে বদলি করা হয়েছে স্বাস্থ্য ও জনকল্যাণ দফতরে

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক IAS সুমিত গুপ্তা বদলি হয়েছেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার পদে

হিডকোর ম্যানেজিং ডিরেক্টর IAS শশাঙ্ক শেঠি বদলি হয়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনায়। তিনি সেখানকার জেলা শাসকের দায়িত্ব সামলাবেন

কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক হচ্ছেন

মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র এবার সামলাবেন HIDCO

পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দ এবার থেকে পর্যটন বিভাগের ডিরেক্টর পদে বসছেন

দার্জিলিং-এর জেলাশাসক প্রীতি গয়াল এবার যাচ্ছেন মালদহের জেলাশাসক হয়ে হলদিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার কোন্ঠাম সুধীর এবার জেলা শাসক হচ্ছেন

কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার ধবল জৈন এবার বীরভূমের জেলাশাসক হচ্ছেন

পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন ইউনিস ঋষিন ইসমাইল

কোচবিহারের নতুন জেলাশাসক রাজু মিশ্র

উত্তর ২৪ পরগনার ADM রাজু মিশ্র এবার সামলাবেন ঝাড়গ্রাম

ADM উত্তর ২৪ পরগনা মনীষ মিশ্র বদলি হয়েছেন দার্জিলিংয়ে

বীরভূমের জেলাশাসক বিধান চন্দ্র রায় এবার খাদ্য ভবনের স্পেশ্যাল সেক্রেটারি হয়ে আসছেন

ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বদলি হয়েছেন উত্তর ২৪ পরগনার উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি পদে

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবার স্পেশাল সেক্রেটারি হচ্ছেন UD এবং MA বিভাগে

About Post Author