Home » কীভাবে দেখবেন ২০০২ সালে ভোটার লিস্টে নিজের নাম? জানুন নিয়ম

কীভাবে দেখবেন ২০০২ সালে ভোটার লিস্টে নিজের নাম? জানুন নিয়ম

এসআইআর- বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ, নির্বাচন কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকাকেই ব্যবহার করা হবে ভিত্তি হিসেবে। এবার প্রশ্ন হল, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, সেটা জানবেন কীভাবে? উত্তর দেবে আপনার মুঠোফোন। নির্বাচন কমিশনের তরফে ওয়েবসাইটে ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে ভোটাররা বাড়ি বসেই দেখে নিতে পারবেন নিজেদের নাম রয়েছে কি না। প্রথমেই আপনার মোবাইলে খুলে নিন গুগল। সেখানে লিখুন 2002 West Bengal Voter List। অথবা সরাসরি ক্লিক করুন এই লিঙ্কে ceowestbengal.nic.in/Roll_dist.
লিঙ্ক খুললেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলার নাম। একদম উপরে লেখা থাকবে ‘২০০২ ভোটার তালিকা’। এবার আপনি নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারবেন। ধরা যাক, আপনি উত্তর ২৪ পরগনার ভোটার। তাহলে প্রথমে ক্লিক করুন ‘N24 PARGANAS’। পরের পেজে দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা দেখাচ্ছে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে পৌঁছে যাবেন ভোটকেন্দ্রের তালিকায় অর্থাৎ যে স্কুল বা ভবনে গিয়ে আপনি ভোট দেন। এরপর সেই বুথের পাশে থাকা ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকাতে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার নাম, পরিবারের সদস্যদের নাম, এমনকি প্রতিবেশীর নামও। এবার যদি এসআইআর হয়, তাহলে এই পুরনো তালিকাই হতে চলেছে মূল হাতিয়ার।অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের SIR-এ কী কী নথি প্রয়োজন ?

কমিশনের নির্দিষ্ট ১১টি নথি কী কী?

১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র

২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি

৩) জন্ম শংসাপত্র

৪) পাসপোর্ট

৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র

৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র

৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট

৮) জাতিগত শংসাপত্র

৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার ১১) জমি অথবা বাড়ির দলিল

এ ছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনিজয়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না।

SIR-এ অংশ না নিলে কী হবে ?

SIR-এর পর ২০২৬ সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনও ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকায় তাদের নাম থাকবে না।

About Post Author