Home » জয় পেতেই হবে, কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মোলিনা ব্রিগেড

জয় পেতেই হবে, কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মোলিনা ব্রিগেড

সুপার কাপের ডার্বিতে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ড্র করলেই নক আউটে যাওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। মোহনবাগানের কাছে জয় ছাড়া বিকল্প নেই। গোয়ার ফর্তোদা স্টেডিয়ামে মেগা ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

মোহনবাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এই জায়গায় তাঁর প্রতিপক্ষের কোচের চেয়ে একটু পিছিয়ে আছেন বলেই মনে হচ্ছে। না হলে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নতুন একটা কম্বিনেশন মাঠে নামানোর জন্য এত আগ্রহী হয়ে উঠতেন না। অথচ দ্বিতীয় ম্যাচে দলে একাধিক পরিবর্তন এনে সাফল্য পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।

সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে হারাতেই হবে প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। সেই মরণ-বাঁচন ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোলিনা ব্রিগেড।কোচ মোলিনা সাংবাদিকদের বলেন, “গত ম্যাচে আমরা গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। এই জায়গাটায় আমাদের শোধরাতে হবে আর ডার্বি জিততেই হবে ইস্টবেঙ্গল কঠিন দল। ওদের খেলোয়াড়, কোচেরা যথেষ্ট ভাল। তবে সেজন্য আমাদের খেলায় খুব একটা পরিবর্তন হবে না দুই দলের পক্ষেই ম্যাচটা কঠিন। আশা করি, আমরাই জিতে সেমিফাইনালে উঠব মাঠের অবস্থা নিয়ে অজুহাত দেব না। মাঠের জন্য আমরা জিততে পারিনি, এ কথা বলব না। আমাদের ভাল খেলেই জিততে হবে”।

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মোলিনার কথায়,  ‘স্টবেঙ্গল বরাবরই মোহনবাগানের বিরুদ্ধে ওদের সেরাটা দেয়।  আগের থেকে অনেক উন্নতি করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। ওদের অনেক ভাল ফুটবলার রয়েছে।আগামী ম্য়াচে আমরা এই দলের সমর্থকদের জন্য লড়াই করব। ওদের খুশি করাটাই আমাদের আসল লক্ষ্য। যদি স্টেডিয়ামে সমর্থকরা উপস্থিত থাকতেন, তাহলে আরও ভাল লাগত। ডার্বি ম্য়াচ জিতে সমর্থকদের আমরা আগেও খুশি করেছি। আবারও সেই একই ফলাফলের পুনরাবৃত্তি চাই।’

About Post Author