সানি রায় : মৃত্যুপুরী মাদারিহাট।খুনি দাঁতাল হাতির আক্রমণে একের পর এক প্রাণ যাচ্ছে। আতঙ্কের পরিবেশ মাদারিহাটে। অক্টোবর মাসের ২২ তারিখে খুনি হাতির আক্রমণে তিনজন প্রাণ হারানোর পরে এবার খুনি দাতাল হাতি পিষে মারল এক মহিলাকে। মৃতার নাম সুখীরানি দাস। মৃতার বয়স ৫৮। বাড়ি মাদারিহাট এলাকার মেঘনাদ সাহা নগরে। মৃতার স্বামী গোপালদাস জানিয়েছেন, বাজি ফাটোর শব্দ শুনে তাঁর স্ত্রী বাড়ির বাইরে বেরোয়। কিছুক্ষণের মধ্যেই তিনি স্ত্রীর আর্তনাদ শুনতে পান। তিনি দেখতে পান,তার চোখের সামনেই স্ত্রীকে পিষে মারছে হাতি।
দশ দিনের মধ্যে এলাকায় চতুর্থ মৃত্যু হাতির আক্রমণে। মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায় বলছেন, দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি এও জানিয়েছেন সরকারি নিয়মে সমস্ত ক্ষতিপূরণ-ই পাবেন মৃতা সুখী রানী দাসের পরিবার। মৃতার পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও হাড় হিম করা ভয় এলাকাবাসীর মধ্যে। মৃত্যুপুরী মাদারিহাট এলাকায় আতঙ্ক ক্রমেই বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মেঘনাদ সাহা নগর সহ মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা।


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল, উত্তরবঙ্গে সক্রিয় বালি মাফিয়ারাজ
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ