সানি রায়,সময় কলকাতা, ৪ নভেম্বর : কপাল থাকলে তবেই তাকে দেখা যায় তবে তাকে দেখার জন্য সাধ্যসাধনা করতে হয়। সাধ্যসাধনা করেও অনেক সময় দর্শন মেলে না। বেশ কিছুদিন অন্তরালে থাকার পরে দেখা মিলল তুষারধবল কাঞ্চনজঙ্ঘার। দর্শনার্থীদের আর বিমুখ হয়ে থাকতে হবে না। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকেই খালি চোখে দেখা যাচ্ছে তুষারধবল কাঞ্চনজঙ্ঘাকে।
উত্তরবঙ্গে একদিকে বন্যা অপরদিকে মান্থার প্রভাবে গত সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি চলছে। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ। চারিদিকে একেবারে পরিষ্কার আকাশ। আর এরই মাঝে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। রোদ উজ্জ্বল পরিবেশে উত্তরের জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে খোলা আকাশে খালি চোখেই ধবধবে সাদা কাঞ্চনজঙ্গা দেখা যাচ্ছে।।


More Stories
ওঝার মারে রোগীর মৃত্যু, গ্রেফতার ২
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি