সময় কলকাতা ডেস্ক, ৬ নভেম্বর : Bihar Election 2025 Live Update : বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকে চলছে বিহারে প্রথম দফার ভোটপর্ব ভোটদানের হার ২৭ শতাংশের বেশি।প্রসঙ্গত, বিহারের ২৪৩ টি কেন্দ্রের মধ্যে ১২১ টি কেন্দ্রে ভোটদান চলছে। উল্লেখযোগ্যভাবে, দুপুর ১১টা পর্যন্ত বিহারের প্রথম পর্বের বিধানসভা ভোটে ১২১ টি কেন্দ্রে ভোট পড়েছে ২৭. ৬৫ শতাংশ ভোট পড়েছে। সারা রাজ্যে পাটনাতে সবচেয়ে কম ভোট পড়েছে। সকাল ১১ টা পাটনাতে ভোটদানের হার ২৩. ৭১ শতাংশ যখন বেগুসরাইএ ভোট পড়েছে সর্বাধিক যা কিনা ৩২. ৩৭ শতাংশ।
Bihar Assembly Election 2025 এবার সারা দেশের মধ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR ) কাজ প্রথম শুরু হয়েছিল বিহারে আর সংশোধনের কাজ শেষ হতেই শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট ২৪৩টি আসনের মধ্যে বৃহস্পতিবার প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব চলছে । ১৮টি জেলার ১২১টি আসনে। এদিন ১৩১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
লড়াই বিহারের কুরশির। মূল লড়াই শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিহারের ভোটের জন্য গড়ে ওঠা মহাগঠবন্ধনের মধ্যে। বিহারের মসনদে বসার দৌড়ে দু দফার ভোটে প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। প্রথম দফায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে এনডিএ বিরোধী প্রধান মুখ আরজেডি প্রধান তেজস্বী যাদবের। তিনি রাঘোপুরা কেন্দ্র থেকে লড়ছেন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে মগধভূমে। গণনা আগামী ১৪ নভেম্বর। এখন দেখার কার ভাগ্যে শিকে ছেঁড়ে?


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর