দীপ সেন ও রাজু দাস,সময় কলকাতা, ১৫ নভেম্বর : শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনা দিয়েই যা বঙ্গ জুড়ে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল। এস আই আর আতঙ্কে মৃত্যুর প্রথম অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনায়। বৃদ্ধের আত্মঘাতী হওয়ার অভিযোগে রাজনৈতিক চাপানউতোর দেখা দেয় রাজনৈতিক দলগুলির মধ্যে। পরবর্তীতে বিভিন্ন মৃত্যুর ক্ষেত্রে জড়িয়ে গেছে এসআইআর আতঙ্কের কথা। একাধিক ক্ষেত্রে, এসআই আর আতঙ্কে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ উঠেছে। আরও একবার উত্তর ২৪ পরগনা থেকেই অভিযোগ উঠল এসআই আর আতঙ্কে মৃত্যুর।এসআইআর (SIR ) আতঙ্কে এবার মৃত্যুর অভিযোগ দত্তপুকুর পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের চাটুরিয়া এলাকায় ।
দত্তপুকুর থানার চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়ার আলী নামে সত্তর-উর্দ্ধ ব্যক্তির মৃত্যুতে পরিবারের লোকজন বিশেষ নিবিড় সংশোধনকেই দায়ী করছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এসআইআর ফর্ম পূরণ করা নিয়ে মানসিক আতঙ্কে ভুগছিলেন তিনি। আমাদের অভিযোগ একটানা মানসিক টানাপোড়েনের ফলশ্রুতিতে চলতি মাসের ১৩ তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপরে প্রথমে বারাসাত মেডিকেল কলেজ ও পরবর্তী সময়ে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি,শুক্রবার ভোরে মারা যান তিনি। শনিবার তাঁর বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের সামনে ক্ষোভে দুঃখে ভেঙে পড়তে দেখা যায় মৃতের পরিবারের লোকজনকে।।


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?