দীপ সেন, সময় কলকাতা, ১৬ নভেম্বর : আমার সন্তান যেন বাঁচে দুধে ভাতে- যুগ যুগ ধরে মা বাবারা এমনটাই ভেবে এসেছেন। দু বেলা পেট ভরে খেতে পাওয়ার স্বপ্ন তাঁরা দেখেন না। চোখে একটাই স্বপ্ন, সন্তান প্রাণে বাঁচুক। তৌফিক মোল্লা (২৬) ও জুলেখা খাতুন (২৫) লড়ছেন। তাঁদের একমাত্র মেয়ের জন্য লড়ছেন মেয়ের জন্য। তাঁদের দু বছরের কন্যা সন্তান সোফিয়া সুলতানার জন্য। দত্তপুকুর থানার অন্তর্গত কোটরা গ্রাম পঞ্চায়েতের নিমদারিয়া এলাকায় বসবাসকারী পেশায় সেলাই মিস্ত্রি তৌফিক জানালেন,তিন বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান জন্ম নেওয়ার পরে, শিশুর ১৪ মাস বয়সে বুঝতে পারা যায় বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত।। এই রোগ স্নায়ু ও শিরদাঁড়ার এবং মারণ রোগ। এসএমএ/ spinal muscular atrophy সারাতে শিশুকে ভেঙ্গালোর নিয়ে যাওয়া হলে জানা যায় কয়েক কোটি টাকা খরচ। পথে নেমে সন্তানের প্রাণ ফিরে পেতে সাহায্যের আশায় হাত বাড়িয়ে রেখেছেন। যদি সোফিয়া মানুষের সাহায্য ও আশীর্বাদের মন্ত্রবলে প্রাণ ফিরে পায়!জীবন বাজি রেখে সাহায্যের আশায় ছুটছেন তাঁরা। এজন্য মানুষের কাছে যাচ্ছেন বাবা মা। এজন্য তাঁদের ব্যাঙ্ক একাউন্ট দিয়েছেন, সাহায্য চেয়ে।
সাহায্য করতে আগ্রহীদের যোগাযোগের নম্বর 6289471748


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী