সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বর : ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তানের জন্মের পরে রায়, ধর্ষকের ২৫ বছরের কারাদণ্ড। মামলা রুজু হওয়ার ৯ মাসের মধ্যে রায় দিল জলপাইগুড়ি পক্সো আদালত।ধর্ষণে সন্তানের জন্ম দিয়ে এবার ২৫ বছরের ঘানি টানতে হবে ধর্ষককে। নির্যাতিতাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ।
ধুপগুড়িতে ১৬ বছরের এক কিশোরীকে খেলতে যাওয়ার সময় জোর করে বাড়ি টেনে নিয়ে ধর্ষণ করে ৫০ বছরের প্রতিবেশী। তার ভীতি ও হুমকিতে বিষয়টি কাউকে জানাতে পারে নি নির্যাতিতা। অতঃপর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বিষয়টি জানাজানি হয়। ধুপগুড়ি থানায় একটি মামলা রুজু হয়। প্রতিবেশী কাকুর কুকীর্তি ধরা পড়তে তাকে পুলিশ পাকড়াও করে। শুনানি ইতিমধ্যে সন্তানের জন্ম দেয় অন্তঃসত্ত্বা। বিগত ৮ মাস ধরে শুনানি চলে।৯ জন সাক্ষী ছিলেন এই মামলায়। এদিন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর নির্যাতিতা তথা নবজাতকের মাকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি, ধর্ষককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে আরও ২ লক্ষ টাকার জরিমানা নির্দেশ দেন, অনাদায় দু মাসের জরিমানার নির্দেশ তাঁর।।


More Stories
বারুইপুর এনকাউন্টার : জনস্বার্থ মামলা দায়ের
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী