পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৩ ডিসেম্বর : এস আই আর পর্বে এনুমারেশন ফর্ম জমা পর্বে খসড়া ভোটার তালিকায় বাতিল ৫৮ লাখ নাম ।
বঙ্গে এসআইআর প্রক্রিয়ার এনুমারেসন ফর্ম জমা পড়ার পরে প্রাথমিক খসড়া সামনে এসেছে। বাদ যেতে পারে অসংখ্য নাম। এক একটি বিধানসভা কেন্দ্র এমনও আছে যেখানে ৬০ হাজারের বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। সবমিলিয়ে এসআইআরের খসড়ায়, বঙ্গে বাদ যাওয়া নামের সংখ্যা ৫৮ লক্ষের বেশি।
তবে,এসআইআরে প্রাথমিক খসড়া জানা যেতেই একটি বিষয় সুস্পষ্ট, বঙ্গে বিহারের চেয়ে প্রাথমিক খসড়ায় নাম কম বাদ গিয়েছে। ভোটারের নাম বাদ যাওয়ার নিরিখে বঙ্গের অবস্থা অবশ্যই বিহারের চেয়ে ভালো কিনা তা ১৪ ফেব্রুয়ারি জানা যাবে। তবে প্রাথমিক খসড়ায় বঙ্গে ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর। এখন দেখার, হিয়ারিং এর শেষে, স্ক্রুটিনি করে কত নাম এই খসড়া তালিকায় যোগ হয়। ২০২৬ সালের বঙ্গের বিধানসভা নির্বাচনে কত ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যায়।
বিহার নির্বাচন শুরুর এক মাসের কিছু আগে, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ নির্বাচন কমিশন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, দেখা যায় বিশেষ নিবিড় সংশোধনে বা এসআইআরে ৪৭ লক্ষ ভোটারের নাম চূড়ান্তভাবে বাদ গিয়েছে। প্রাথমিক খসড়ায় এই সংখ্যা ছিল ৬৮ লাখ। পরে হিয়ারিং ও রিভিউ-এ আবার ২১ লক্ষ নাম যুক্ত হয়।
বঙ্গের ভোটারের যে খসড়া তালিকা পাওয়া গিয়েছে তা অবশ্যই আকর্ষণীয়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু ২০২৫ সালের মধ্যে মৃত্যু হয়েছে, এমন ২৪লক্ষ ১৮হাজার ৫৯৯ জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে এসআইআর প্রক্রিয়ায়৷ খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ১২লক্ষ ১২হাজার ২৭৪ ৷ অন্যত্র চলে গিয়েছেন এমন ১৯লক্ষ ৯১হাজার ৯৬৬ ভোটারের খোঁজ মিলেছে৷ দুই অথবা একাধিক বিধানসভায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ৫৭৬৮৭৷ সবমিলিয়ে খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জন ভোটারের নাম বাদ যেতে পারে বলেই কমিশন সূত্রে খবর৷
নাম বাদ যাওয়া খসড়া তালিকায় বালিগঞ্জ ও কলকাতা বন্দর সামনের সারিতে। বাবুল সুপ্রিয়র কেন্দ্রে ৬৫ হাজার ও ফিরহাদ হাকিমের কেন্দ্রে ৬৩ হাজার নাম বাদ পড়ার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ৪৪ হাজারের নাম বাদ পড়ার প্রবণতা তৈরি হয়েছে। এই সংখ্যা সবচেয়ে কম বাঁকুড়ার কোতুলপুরে যা কিনা মাত্র হাজার পাঁচেক। অন্যদিকে শুভেন্দু অধিকারী কেন্দ্রতেও বিশেষ নাম বাদ পড়েনি। এই সংখ্যা ১০ হাজারের সামান্য বেশি। জেলা হিসেবে নাম বাদ পড়ার অঙ্ক দেখলে ৮ লক্ষ নাম বাদ পড়ায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।
চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে এখনও দু মাস বাকি। এখন এই সংখ্যা নেমে চূড়ান্ত তালিকায় কত নাম বাদ পড়তে পারে তা বলা মুশকিল এবং অসম্ভব। তবে জুড়ে যাওয়া নামের নিরিখে বিহারের অংকের অনুপাতে ধরলে বঙ্গে চূড়ান্ত তালিকায় কমবেশি ৪০ লক্ষ ভোটার এর নাম বাদ পড়ার সম্ভাবনা।
সেক্ষেত্রে, সমীকরণ কোন দিকে গড়াবে বলা মুশকিল। বিজেপি অভিযোগপূর্বক দাবি করছে এই বাদ যাওয়া ভোটারদের ভোট অবৈধভাবে যেত তৃণমূলের ভোট বাক্সে।তর্কের খাতিরে সেকথা ধরে নিলেও, ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূলের পার্থক্য অনেকটাই থেকে যেতে বাধ্য যদি না নতুন করে বিজেপি নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে পারে। পাশাপাশি অন্য দলগুলি এবং ভোট কাটাকাটির খেলা ২০২৬ এর ভোটকে কতটা প্রভাবিত করে সেটাও দেখার।
# বাতিল ৫৮ লাখ নাম #বাতিল৫৮লাখনাম


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক