Home » বাচ্চা হাতি লাকি এখন ভালো আছে

বাচ্চা হাতি লাকি এখন ভালো আছে

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ২৩ ডিসেম্বর : ভালো আছে লাকি।  হস্তীশাবকের নাম লাকি। যদিও লাকি শব্দের অর্থ বাংলায় সৌভাগ্যবান, তবুও বাবা- মা এবং নিজের দল থেকে শৈশবে বিচ্ছিন্ন হলে সৌভাগ্য হয়তো থাকে না । তবে সৌভাগ্য পথ হারিয়ে, ক্ষিদে তেষ্টায় ও ঠান্ডায় যখন সে কষ্ট পাচ্ছিল তখন তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। লাকির সৌভাগ্য যে- সে প্রাণে বেঁচে গিয়েছে, এখন ভালোই আছে সে।

উত্তরবঙ্গে যেখানে সে উদ্ধার হয়েছে, সেখান থেকে খবর মিলছে তার।  উদ্ধার করা ছোট হাতিশাবক—শীতের কষ্ট থেকে এখন কিছুটা স্বস্তি পাচ্ছে। মাত্র ১৫ দিন বয়সে সে তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং তখনই তাকে উদ্ধার করা হয়। বর্তমানে জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় আমাদের দক্ষ মাহুত ও হাতি পরিচর্যাকারীদের তত্ত্বাবধানে রয়েছে সে। সেখানে যত্ন সহকারে লালন-পালন করা হচ্ছে তাকে। গুটি গুটি পায়ে হাঁটছে লাকি। ছোট ছোট চোখে গজরাজের বংশধর অবাক হয়ে তাকিয়ে দেখছে জঙ্গলের বাইরে তার ছোট্ট  পৃথিবী।।

About Post Author