এডমিশন ফি নিয়ে শিলিগুড়ির স্কুল উত্তাল। সরকারি নির্দেশ অবমাননা ও অমান্য করার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে , শিলিগুড়িতে ভর্তির ফি নিয়ে স্কুলে প্রবল উত্তেজনা।শনিবার জেলার নামী স্কুল শক্তিগড় বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবক ও ছাত্রীদের। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শনিবার সকালে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনও সদুত্তর মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে AIDSO সদস্যরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের নজরদারির দিকেই এখন তাকিয়ে অভিভাবক ও ছাত্রীরা।
পরবর্তীতে AIDSO সদস্যদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পরে বেশ কিছু ঘন্টা পরেও পরেও স্কুল কর্তৃপক্ষদের বিরুদ্ধে।।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
নেত্রী গিলে ফেললেন প্রমাণপত্র