Home » সিগারেটের দিন কি শেষ? চারগুন বাড়ছে সিগারেটের দাম!

সিগারেটের দিন কি শেষ? চারগুন বাড়ছে সিগারেটের দাম!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর : দুঃসংবাদ সিগারেট ও তামাকজাত নেশাসামগ্রী সেবীদের। খুশির হাওয়া তামাক বিরোধীদের শিবিরে।  এক ধাক্কায় চারগুন বাড়ছে সিগারেটের দাম। বিল কার্যকর হলে ৬০, ১০০, ১৭০ টাকা প্যাকেটের সাধারণভাবে বাজারে চলতি সিগারেটের কোনও প্যাকেটের দাম ২৫০ টাকা, কোনওটির দাম ১০০০ বা ১৭০০ টাকা হবে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের তথ্য, সংসদ কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল, 2025 অনুমোদন করার পরে সিগারেটের দাম বাড়তে চলেছে।  অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী যে বিলটি উত্থাপন করেছিলেন, তা সিগারেট এবং সিগার থেকে হুক্কা এবং চিবানো তামাক পর্যন্ত বিভিন্ন তামাকজাত দ্রব্যের উপর আবগারি শুল্ক সংশোধন করেছে। ফলশ্রুতি, দাম বাড়ার আশু সম্ভাবনা সিগারেট ও তামাকজাত দ্রব্যের।

বর্তমান সংশোধনীর অধীনে, প্রকার এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করে সিগারেটের শুল্ক বর্তমান ২০০ থেকে ৭৩৫ টাকা পর্যন্ত ১০০০ সিগারেটের দাম  থেকে বেড়ে ২৭০০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সিগারেটের দাম চারগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আপনি যে সিগারেট ৬ টাকায় খাচ্ছেন তার দাম হতে পারে ২৩-২৪ টাকা, একইভাবে ১৭ টাকার সিগারেটের দাম বেড়ে ৬৮ টাকা হয়ে যাবে। এক প্যাকেট সিগারেটের দাম আড়াইশো টাকা থেকে ১৭০০ টাকা পর্যন্ত হতে পারে। অর্থ-প্রতিমন্ত্রীর  আনা এই বিল কার্যকরী হলে চারগুন বেড়ে সিগারেট সাধারণের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা।  সিগারেটের দাম প্রস্তাবিত হারে অস্বাভাবিক উচ্চবৃদ্ধি হলে সিগারেট খাওয়া লাটে উঠতে পারে সিগারেটপ্রেমীদের।

সংসদ কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল, 2025 পাস করেছে, রাজ্যসভা আইনটি অনুমোদন করে এবং লোকসভায় ফিরিয়ে দিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী কর্তৃক প্রেরিত এই বিলটির লক্ষ্য সিগারেট, সিগার, হুক্কা তামাক, চিবানো তামাক, জর্দা এবং সুগন্ধযুক্ত তামাক সহ তামাকজাত দ্রব্যের উপর আবগারি শুল্ক এবং সেস সংশোধন করা।বর্তমান সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট, 1944-এর অধীনে, সিগারেটের দৈর্ঘ্য এবং প্রকারের উপর নির্ভর করে সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের দামে উচ্চবৃদ্ধি তামাক সেবন বিরোধীদের খুশি করেছে এবং এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্য সেবনে ভাটা পড়বে বলেই একাংশের দাবি।।

আরও পড়ুনফিরে দেখা ২০২৫ : সেলিব্রিটিদের রহস্যময় মৃত্যুর বছর

চারগুন বাড়ছে সিগারেটের দাম #চারগুন বাড়ছে সিগারেটের দাম

About Post Author