Home » অমিত শাহের বঙ্গ সফর, কোন ছবি স্পষ্ট হবে?

অমিত শাহের বঙ্গ সফর, কোন ছবি স্পষ্ট হবে?

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : সন্ধ্যা সাড়ে সাতটার মিনিট কয়েক আগে কলকাতা বিমানবন্দরে অবতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে অভ্যুতনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। কলকাতায় আগমনের পরেই এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী :  ‘পরিবর্তনের জন্য বঙ্গ সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনদিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আমি।’ মঙ্গলবার রাজ্য বিজেপির কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে – সেকথাও জানিয়েছেন তিনি।

এবারের বঙ্গ সফরে কোথাও প্রকাশ্য জনসভা নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, তবে তিনি একাধিক সংগঠনিক বৈঠক করবেন,  করবেন সাংবাদিক সম্মেলনও। আরএসএস-এর নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে তাঁর। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের রোড ম্যাপ তিনি কিভাবে তুলে ধরেন – সেই ছবি স্পষ্ট হতে পারে অমিত শাহের বঙ্গ সফরে। এখন দেখার, স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের বঙ্গ সফর বঙ্গ বিজেপিকে বাড়তি কোন অক্সিজেন দেয়!

অমিত শাহের বঙ্গ সফর #অমিত শাহের বঙ্গ সফর

 

About Post Author