সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : সোমবার তিনদিনের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গে আগমনের আগে আসামে গিয়ে কী বার্তা দিলেন তিনি? অমিত শাহ আসামের ভোটারদের কাছে একাধিক বক্তব্য রাখলেও একটি বিশেষ বক্তব্যের মাধ্যমে আসামের ভোটারদের সুস্পষ্ট বার্তা দিয়েছেন এবং প্রত্যাশিতভাবেই রাজ্যে বিজেপিকে আরও পাঁচ বছর দিতে বলেছেন। আসাম এবং দেশের বাকি অংশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার জন্য ক্ষমতায় বিজেপিকে দরকার , এমনটাই বলেছেন তিনি। অনুপ্রবেশ সমস্যা থেকে রক্ষা করা যে আসামের মানুষের মূল দাবি, বিজেপি তেমনটাই অনুমান করে নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে যা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার।
পঞ্চদশ শতকের বৈষ্ণব সাধক-সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানকে একটি বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্রে নতুন করে বিকশিত করার জন্য নগাঁওতে দুশো কোটি টাকার সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধন করার সময় শাহ এই মন্তব্য করেছেন। এখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
# আসামে কী বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী


More Stories
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট