সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারি : ৩৫ বলে ৮৪ রান, যারমধ্যে ৮ টি ছক্কা। যেদিন অভিষেক তান্ডব দেখাতে শুরু করেন সেদিন ভারতের কাজ সোজা হয়ে যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষেক শুরু করেছিলেন, শেষ করেন রিঙ্কু। ২০ বলে ৪৪ রান করে ভারতকে পৌঁছে দিলেন ২৩৮ রানে। ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডকে ১৯০ রানে বেঁধে রাখলেও প্রধানত ভারতীয় ব্যাটারদের দাপটে টিম ইন্ডিয়ার জয় এল ৪৮ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে একদিনের সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মনোবল বাড়িয়ে নিল ভারত। ভারতীয় বোলারদের হয়ে অর্শদীপ ও বরুণ চক্রবর্তী ভালো বল করলেন। নিউজিল্যান্ডের হয়ে বলে ও ব্যাটে ভালো পারফরমেন্স দেখালেন যথাক্রমে ডাফি ও ফিলিপস। ফিলিপস ৪০ বলে ৭৮ রান করলেও তিনি যখন ব্যাট ঘোরাতে শুরু করেন ততক্ষণে আস্কিং রেট এত বেড়ে গিয়েছিল যে ফিলিপসের প্রায় ২০০ স্ট্রাইকরেট-ও ম্যাচের মোড় ঘোরাতে যথেষ্ট ছিল না। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুধবার ভারতের পক্ষে সবচেয়ে স্বস্তির খবর যে, ৩২রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।।
অভিষেকের ধ্বংসলীলা, ভারত জিতল ৪৮ রানে
Oplus_131072


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই