Home » আবার এক নতুন বিদেশী স্ট্রাইকার লালহলুদে

আবার এক নতুন বিদেশী স্ট্রাইকার লালহলুদে

Oplus_131072

সময় কলকাতা : ক্লেটন সিলভা এবং দিয়ামানতাকোসের প্রস্থানের পর ইস্টবেঙ্গল খুব আশা করে মরোক্কো থেকে হামিদ ও জাপানের হিরোশি নামে দুই স্ট্রাইকার এনেছিল। দুজনেই সুপার ফ্লপ হওয়ায় তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। অবশেষে এবার এক স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে আসছে লাল হলুদ। আইএসএল শুরু হওয়ার মুখে স্পেনের ৩২:বছর বয়সী তারকা ইউসেফ ইজ্জেজারির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইউসেফ স্পেনের তৃতীয় ডিভিশনে ফুটবল শুরু করলেও শেষ কয়েক বছর সিঙ্গাপুর, কম্বডিয়া বা সিঙ্গাপুরের মত এশিয়ান দেশগুলিতে খেলেছেন। তাঁর প্রোফাইল আহামরি না হলেও তাঁর স্ট্রাইকিং এবিলিটি ফেলে দেওয়ার মতোও নয়।পজিটিভ স্ট্রাইকারের অভাবে ভুগতে থাকা ইস্টবেঙ্গলের ত্রাতা তিনি হয়ে ওঠেন কিনা তা সময়ই বলবে। মনে করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক চললে অতি দ্রুত ইউসেফ কে লাল হলুদ জার্সিতে দেখা যাবে।

About Post Author