সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারি : সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে হুমায়ুন কবীর চর্চিত, বিতর্কিত এবং সমালোচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে খবরের শিরোনামে তিনি। বাবরি মসজিদ গড়ার লক্ষ্যে তাঁর পদক্ষেপ নিয়ে যুগপৎ কৌতূহল এবং বিতর্ক জন্ম দিয়েছিল। তবে তার বহু আগে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এক্ষেত্রে বিশেষ ধর্মের মানুষকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলে তিনি প্রভূত সমালোচনার মুখে পড়েন। এক মাস আগে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা করে তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে শতাবিক আসনে তিনি ও তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক্ষেত্রে তিনি এও জানিয়েছিলেন, সংখ্যালঘু ভোট তাঁর তুরূপের তাস। তবে সরকার গড়তে বিজেপির বা অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আঁতাতে তার আপত্তি নেই। এবার সংবাদ মাধ্যমের সামনে তিনি জানালেন তাঁর আগামীদিনে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ও অভীপ্সার কথা। তিনি বলেছেন, আসনে সংখ্যাধিক্য না থাকতে পারে কিন্তু তাঁর দলের হয়ে মুখ্যমন্ত্রীর মুখ তিনি। এ প্রসঙ্গে বিহারের নির্বাচন ও নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার উদাহরণ টেনে হুমায়ুন কবীর এনে বলেন, আসনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তিনি জানিয়েছেন কম আসনে জিতেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন।।
মুখমন্ত্রীর মুখ আমি : হুমায়ুন কবীর
Oplus_131072


More Stories
দলবদল করে বিজেপিতে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের
“বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়ে তালা দেওয়া যায় না”- মমতার মাস্টারস্ট্রোক