দীপ সেন,সময় কলকাতা, ২৪ জানুয়ারি : লক্ষীর পাঁচালির আদলে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তৃণমূল। ১৪ বছরের রাজ্যশাসনে তৃণমূলের সরকারের উন্নয়নের কথকতা আছে উন্নয়নের পাঁচালিতে। বিজেপি এই তালিকাকে অলক্ষীর পাঁচালী বলে সমালোচনা করেছে। এবার পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। উন্নয়নের পাঁচালি বন্টন করে ও মানুষের কাছে পৌঁছে দিয়ে বিজেপিকে পাল্টা তথ্য পেশ করার সাহস দেখানোর ডুয়েলে আহ্বান তাঁর।কেন্দ্রে ১২ বছর শাসন করার পরে, সৎসাহস থাকলে রামের বাণী নাম দিয়ে বই বার করে দেখান, কাজের তার খতিয়ান তুলে ধরুন। বিজেপিকে খোলা চ্যালেঞ্জ সব্যসাচী দত্তের। বারাসাতে উন্নয়নের পাঁচালীর প্রচারে এসে সব্যসাচী দত্ত শনিবার বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ড বিধান পার্ক থেকে মিছিল করে বারাসাত উত্তরায়ন পর্যন্ত উন্নয়নের পাঁচালী প্রচার সারলেন । এদিন তিনি মানুষের হাতে হাতে উন্নয়নের পাঁচালী বই তুলে দিলেন। তিনি বলেন, লড়াই ধর্মের বিভাজন করে নয়, তথ্যগত ভাবে লড়াই হোক। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার দেখার সাহস দেখাক বিজেপি, হুঙ্কার সব্যসাচীর।।
More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?